দুবাইয়ে আসিফ নজরুল: প্রবাসীদের অধিকার রক্ষা ও ভিসা জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগ

আপলোড সময় : ০২-০২-২০২৬ ১০:৪৩:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৪:৩১:২৫ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত ‘আবুধাবী ডায়ালগ-২০২৬’-এ প্রবাসীদের অধিকার রক্ষা এবং নৈতিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের মানবিক মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রেরণকারী ও গ্রহণকারী—উভয় দেশের যৌথ দায়িত্ব। এছাড়া আমিরাতের মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা জটিলতা নিরসন ও প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানান।

 

​উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন যে, রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশের পাশাপাশি গন্তব্য দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছেন। কিন্তু শোষণের হাত থেকে তাদের সুরক্ষা দিতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশের নেওয়া ডিজিটাল এমপ্লয়মেন্ট পোর্টাল ও দক্ষতা উন্নয়নের মতো আধুনিক উদ্যোগগুলো তিনি তুলে ধরেন। বিশেষ করে আমিরাত সরকারের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভিসা সীমিতকরণের ফলে বাংলাদেশি কর্মীদের প্রবাহ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি সকল বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের ফাঁকে পাকিস্তান ও ফিলিপাইনের প্রতিনিধিদের সঙ্গেও শ্রম বাজার ও দক্ষতা বিনিময় নিয়ে বৈঠক করেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]