নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলেই আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০২-০২-২০২৬ ১০:০৯:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ১০:০৯:৩৮ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ইন্টারনেটের অবাধ প্রবাহ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচনকালে যদি কেউ ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তবে তাকে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

​স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, বর্তমান সরকার বাকস্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। বিগত সময়ের তুলনায় বর্তমানে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকরা যে স্বাধীনতা ভোগ করছেন, তা বজায় থাকবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সত্য তথ্য প্রকাশ করুন, কারণ জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে।" নির্বাচনে 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করার বিষয়ে তিনি আশ্বস্ত করেন যে, সরকার একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৮ কোটি মানুষের নিরাপত্তা রক্ষা করা চ্যালেঞ্জিং হলেও সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]