জব্দ করা সাত ট্যাংকারের একটি ভেনেজুয়েলাকে ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৫:১০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৫:১০:৪০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুতে জব্দ করা ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুইজন উচ্চপদস্থ মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বর থেকে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড ভেনেজুয়েলার মোট সাতটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করে। এর মধ্যে সর্বশেষ গত ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে ‘এম/টি সোফিয়া’ নামের একটি সুপারট্যাংকার আটক করা হয়।
 

জাহাজটির প্রকৃত মালিকানা পানামার হলেও এটি ভেনেজুয়েলা লিজ নিয়ে ব্যবহার করছিল। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই ট্যাংকারটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী কারণে জাহাজটি ফেরত দেওয়া হচ্ছে এবং বাকি ছয়টি ট্যাংকারের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে— সে বিষয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
 

এ বিষয়ে রয়টার্স যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের মুখপাত্রদের সঙ্গেও যোগাযোগ করলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ভেনেজুয়েলার সরকারি যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
 

জব্দকৃত সুপারট্যাংকারটি আটকের সময় অপরিশোধিত তেলে ভর্তি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জাহাজটির সঙ্গে থাকা তেলও ফেরত দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]