শিবগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ২২ নেতাকর্মী

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির ২২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। একটি নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তাদের দলটিতে অন্তর্ভুক্ত করা হয়।
 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে আয়োজিত পথসভায় এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জামায়াত নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
 

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী। তিনি বক্তব্যে সুশাসন, ন্যায়ভিত্তিক রাজনীতি ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
 

নতুন যোগদানকারীদের পক্ষে বক্তব্য দেন সহবুল ইসলাম। তিনি বলেন, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে পারে বলেই তারা এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন।
 

জানা গেছে, মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির সাবেক এসব নেতাকর্মী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমিরসহ দলটির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]