অনেকেই দৈনন্দিন জীবনে চা ও কফি পান করেন। তবে অতিরিক্ত চা বা কফি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি চা-কফি নিয়মিতভাবে গ্রহণ করলে ঘুমের সমস্যা, হজমের জটিলতা বাড়তে পারে। এছাড়া অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে মানসিক উত্তেজনার সম্ভাবনা থাকে। তাই সঠিক পরিমাণে চা - কফি পানের পরামর্শ দেওয়া হয়, যাতে দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।
অতিরিক্শত চা- কফি পানের ফলে শরীরের পানির সঞ্চয় কমে গিয়ে ডিহাইড্রেশন এবং হজমজনিত জটিলতার ঝুঁকিও বাড়ে। তাই স্বাস্থ্যবান জীবন ও মানসিক স্বস্তি বজায় রাখতে চা-কফির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, এবং প্রয়োজনে বিকল্প পানীয় ব্যবহার করা উচিত।