আসছে পবিত্র রমাদ্বান, প্রস্তুতি শুরু হোক আজই

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৭:৫৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৭:৫৩:০২ অপরাহ্ন
পবিত্র রমাদ্বান মাস সামনে রেখে মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ধর্মপ্রাণ মানুষ ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি রোজার মাসকে কেন্দ্র করে প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছেন।
রমাদ্বানকে যথাযথভাবে কাজে লাগাতে ধর্মপ্রাণ মুসলমানরা এখন থেকেই ব্যক্তিগত প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছেন। নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, কুরআন তিলাওয়াত বৃদ্ধি, এবং আত্মশুদ্ধির চর্চা শুরু করা উচওত এখনই। পাশাপাশি সংসার ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও যেন ইবাদতের সময় বের করা যায়, সে জন্য দৈনন্দিন রুটিন সাজিয়ে নেওয়ার চেষ্টা করা প্রয়োজন। । ধর্মীয় আলেমরা বলছেন, আগেভাগে প্রস্তুতি নিলে রমাদ্বানের প্রতিটি দিন আরও অর্থবহ ও ফলপ্রসূ করা সম্ভব হয়। তাই শারীরিক সক্ষমতা বজায় রাখা, মানসিকভাবে সংযমী হওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের নিয়তে পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]