ঢাকার কবরস্থান গুলোতে জমির সংকট : কবর সংরক্ষণের মূল্য সাধারণের নাগালের বাইরে

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৭:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৩:৫৫ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন বনানী কবরস্থানে কবর দেওয়ার জায়গা সংকট এবং সংরক্ষণ ব্যয়ের উচ্চতা সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাধারণ এলাকায় দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণের খরচ এতটাই বেশি যে তা অনেকের সামর্থ্যের বাইরে চলে গেছে।

 

জানা যায়, বনানী কবরস্থান মূলত দুটি ভাগে বিভক্ত—সংরক্ষিত এলাকা ও সাধারণ এলাকা। কবরস্থান নীতিমালা অনুযায়ী সংরক্ষিত এলাকায় ২৫ বছরের জন্য একটি কবর রাখতে নির্ধারিত ফি দেড় কোটি টাকা। তবে সাধারণ এলাকায় একই সময়ের জন্য কবর সংরক্ষণ করতে হলে গুণতে হয় প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

 

কোনো কবর ১৮ মাস থেকে দুই বছর পূর্ণ হলে সেখানে নতুন করে কবর দেওয়া হয়, যা জায়গার সীমাবদ্ধতার বাস্তব চিত্র তুলে ধরে।

 

উচ্চ ব্যয় ও জায়গার সংকটের কারণে অনেক সাধারণ মানুষ রাজধানীর বাইরে, বিশেষ করে নিজ নিজ গ্রামে দাফন কার্য সম্পন্ন করতে আগ্রহী হচ্ছেন। তাদের মতে, ঢাকার কবরস্থানে কবর সংরক্ষণের ব্যয় তাদের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

শুধু বনানী নয়, ঢাকার অন্যান্য কবরস্থানেও প্রয়োজনের তুলনায় জায়গার সংকট প্রকট হয়ে উঠছে। কবরস্থানের কবর সংরক্ষণের বিষয়টি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]