দলীয় নিবন্ধনের দাবিতে টানা অনশনে থাকা আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমানকে দেখতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার রাত আটটার দিকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের সামনে চলমান এই অনশন কর্মসূচিতে সালাহউদ্দিন আহমেদের উপস্থিতি মানবিক সহায়তা ও রাজনৈতিক সংহতির প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।
গত কয়েকদিন ধরে দলীয় নিবন্ধনের দাবিতে আমজনতা পার্টির নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি ও অনশন চালিয়ে যাচ্ছেন। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও তারেক রহমানের প্রতি সংহতি প্রকাশ করেছেন।