জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৫:০৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৫:০৬:৪২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

ইতোমধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা। এছাড়া অতিথিরাও ধীরে ধীরে যোগ দেন। তবে পূর্ব ঘোষণার পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেয়নি।

নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের দিকে কিছু প্রতিবাদকারী, যারা নিজেদের “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচয় দেন, বিভিন্ন দাবিতে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিকেলে বৃষ্টি শুরু হলে প্রস্তুতি কার্যক্রমে আরও বিলম্ব হয়। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]