আলোচনায় অগ্রগতি নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৮:৩৬ অপরাহ্ন

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। তবে তারা পূর্বনির্ধারিত ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি বাতিল করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

আজিজী বলেন, “আমরা সচিবালয়ে বৈঠকে বসেছিলাম, কিন্তু আলোচনায় কোনও অগ্রগতি হয়নি। আমরা ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা দাবি করেছিলাম। কিন্তু তারা ৫ শতাংশ প্রস্তাবে অনড় ছিলেন।”

তিনি আরও বলেন, “আমরা প্রস্তাব দিয়েছিলাম— বাজেট সংকট থাকলে এখন ১০ শতাংশ বৃদ্ধি দিন, বাকি ১০ শতাংশ পরের বাজেটে দিন। কিন্তু তারা কোনও প্রস্তাবই গ্রহণ করেননি। আলোচনার নামে আমাদের শুধু সময়ক্ষেপণ করা হয়েছে।”

দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আলোচনা মানে দু’পক্ষেরই কিছু ছাড় দেওয়া, কিন্তু তারা কোনও ছাড় দেয়নি। তাই আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি— আমাদের দাবিগুলো মানা না পর্যন্ত আন্দোলন চলবে, আর এবার কোনো ছাড় দেওয়া হবে না।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]