ডাকসু নির্বাচনে কয়েকটি হলের ফলাফল ঘোষণা

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৩:২১:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৩:২৬:৫৩ পূর্বাহ্ন
দীর্ঘ সময় ধরে ভোট গণনার পর অবশেষে কয়েকটি হলের ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। 

ফজলুল হক মুসলিম হলের ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফলাফল প্রকাশের পর হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়,

ভিপি:
সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল পেয়েছেন ১৮১ ভোট।
জিএস:
ফরহাদ ৫৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু বাকের ৩৪১, হামিম ২২৮, আরাফাত ৮৪ এবং সাবিনা ৬ ভোট পেয়েছেন।
এজিএস:
মহিউদ্দিন খান সর্বোচ্চ ৭০৫ ভোট পান। এ ছাড়া মায়েদ ১৮৮, জুবেল ৪৫ এবং আশরেফা ৩৫ ভোট পেয়েছেন।
 
সুফিয়া কামাল হলের ফলাফল:
 
ভিপিঃ
সাদিক কায়েম ১২৭০, আবিদ ৪২৩, উমামা ৫৪৭
জিএসঃ
ফরহাদ ৯৬৪, মেঘ মাল্লা ৫০৭, হামিম ৪০২
এজিএসঃ
মহিউদ্দিন ১১৩৫, মায়েদ ৩৯৭

কার্জন হল কেন্দ্র (একুশে হল) কেন্দ্রীয় সংসদ:
 
কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল ০, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, সাদিক কায়েম ৬৪৪, ইমি ০
জিএস (একুশে হল):
এস এম ফরহাদ ৪৬৬, মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০
এজিএস (একুশে হল):
মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, মহিউদ্দিন খান ৫২১, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০

ঘোষিত ফলাফল অনুযায়ী জিয়া হলে নির্বাচিত হয়েছেন- 
 
ভিপিঃ
সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১, উমামা ১৫৩, শামীম ১৪১, আব্দুল কাদের ৪৭
 
জিএসঃ
ফরহাদ- ৫৮৯, আবু বাকের- ৩৪১, হামিম- ২২৮
 
এজিএসঃ
মহিউদ্দিন খান- ৭০৫, মায়েদ- ১৮৮, আশরেফা- ৩৫


ঘোষিত ফলাফল অনুযায়ী শামসুন্নাহার হলে নির্বাচিত হয়েছেন- 
 
ভিপিঃ
সাদিক কায়েম- ১১১৪, আবিদ- ৪৩৪, শামিম- ৪১২, উমামা- ৪০৩, কাদের- ৫৯, ইয়ামিন মোল্লা- ৪
 
জিএসঃ
ফরহাদ ৮১৪, মেঘ মাল্লার- ৫১৭, হামিম- ৩১২
 
এজিএসঃ
মহিউদ্দিন- ৯০৫, মায়েদ- ৩৩৬

ঘোষিত ফলাফল অনুযায়ী শহিদুল্লাহ হলে নির্বাচিত হয়েছেন- 
 
ভিপিঃ
সাদিক- ৯৬৬, আবিদ- ১৯৯, উমামা- ১৪০, আব্দুল কাদের- ৫৬
 
জিএসঃ
ফরহাদ- ৭৭৩, হামিম- ২৪৯, বাকের- ২৪১, মেঘমল্লার- ১২৫
 
এজিএসঃ
মহিউদ্দিন- ৮৪৪, মায়েদ- ১৭৯
 
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]