ফিজি আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের জেরুজালেমে তাদের দূতাবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে। এ অনুষ্ঠানে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রবুকা সরাসরি উপস্থিত থাকবেন।
এই সিদ্ধান্তের ফলে ফিজি হবে সপ্তম দেশ, যারা যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, হন্ডুরাস, কসোভো, প্যারাগুয়ে ও পাপুয়া নিউগিনির পর জেরুজালেমে কূটনৈতিক মিশন চালু করতে যাচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা'আর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমি ফিজি ও আমাদের বন্ধু প্রধানমন্ত্রী সিতিভেনি রবুকাকে অভিনন্দন জানাই—তাদের দূতাবাস জেরুজালেমে খোলার সিদ্ধান্তের জন্য। আমরা ইহুদি জাতির চিরন্তন রাজধানী জেরুজালেমে আরও দূতাবাস স্থাপনে প্রচেষ্টা অব্যাহত রাখব।”
সূত্র: ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়