ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

এপস্টিন নথিতে নাম পেয়ে ট্রাম্পকে সতর্ক করেছিল ডিওজে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:৫২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:৫৭:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
এপস্টিন নথিতে নাম পেয়ে ট্রাম্পকে সতর্ক করেছিল ডিওজে ছবি: সংগৃহীত
এপস্টিন নথিতে একাধিকবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম পেয়ে, গত মে মাসেই তাকে সতর্ক করেছিলেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। বুধবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হোয়াইট হাউযে ট্রাম্পের সাথে এক বৈঠকে তাকে এ তথ্য জানিয়েছিলেন বন্ডি ও তার ডেপুটি টড ব্লানশ।
যৌনকর্মের জন্য শিশু পাচারের অভিযোগে, ২০১৯ সালের ছয় জুলাই গ্রেপ্তার হন জেফ্রি এপস্টিন। এক মাস পরে, নিউ ইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন তিনি। প্রথম মেয়াদে সেই সময় ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ও এপস্টিনের মধ্যে অতীতে ঘনিষ্ঠ সম্পর্কের আভাস পাওয়া গেছে অগণিত ছবি ও ভিডিওতে।
 
দেশ-বিদেশের ক্ষমতাবান মানুষের কাছে এপস্টিন শিশুদের পাচার করেছিলেন বলে বিশ্বাস করেন অনেকেই। এপস্টিনের নথিতে থাকা এসব গ্রাহকের নাম-পরিচয় প্রকাশের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর দিনে দিনে চাপ বাড়লেও, তা ফাঁস করতে তিনি নারাজ।
 
এরই মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এপস্টিন নথিতে একাধিকবার ট্রাম্পের নাম পেয়ে, গত মে মাসেই তাকে সতর্ক করেছিলেন জাস্টিস ডিপার্টমেন্টের প্রধান অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ দাবি করা হয়। একারণেই গত আট জুলাই সুর বদলে বন্ডি ঘোষণা দেন, নথিটি জনসম্মুক্ষে প্রকাশ করা হবে না।
 
বুধবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরো জানায়, হোয়াইট হাউজে ট্রাম্পের সাথে সেই বৈঠকে বন্ডির সাথে ছিলেন তার ডেপুটি টড ব্লানশ। সূত্র অনুযায়ী, প্রেসিডেন্টকে বন্ডি জানান, এপস্টিন নথিতে ট্রাম্পের পাশাপাশি, বেশ কিছু ক্ষমতাবান ব্যক্তির নাম পাওয়া গেছে।
 
এদিকে, জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে দায়ের করা মামলার গ্র্যান্ড জুরি নথি প্রকাশ চেয়ে জাস্টিস ডিপার্টমেন্টের আবেদন খারিজ করে দিয়েছেন ফ্লোরিডার ফেডারেল বিচারক রবিন রোযেনবার্গ। এ প্রসঙ্গে মন্তব্যে, সিএনএন এর প্রতিবেদক এভান পেরেয বলেন, ডিওজের এই আবেদন মামলার বিচার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই আপাতত প্রকাশ হচ্ছে না গ্র্যান্ড জুরি নথি।
 
তবে এ নথি নিয়ে ধোঁয়াশা কাটাতে, এপস্টিনের ঘনিষ্ট সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন হাউয ওভারসাইট কমিটি চেয়ারম্যান জেইমস কোমার। এগারো অগাস্ট, টালাহাসিতে এক ফেডারেল কারাগারে ম্যাক্সওয়েলের সাক্ষ্য নেওয়া হবে।
 
প্রতিক্রিয়া জানিয়ে, ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস কুন এমএসএনবিসিকে বলেন, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পের নাম জড়িয়ে পড়েছে এপস্টিন নথি সাথে, ম্যাক্সওয়েলের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটি স্বচ্ছ হতে হবে।
 
মানুষের আস্থা ফিরে পেতে হলে, ট্রাম্প প্রশাসনকে ম্যাক্সওয়েলের সাক্ষ্যের প্রতিলিপিও জনসম্মুখে প্রকাশ করতে হবে বলে মনে করেন কুন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।