ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গার্ডার ছাড়া ঢালাই, পিরোজপুরে ভেঙে পড়লো সেতু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০৭:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
গার্ডার ছাড়া ঢালাই, পিরোজপুরে ভেঙে পড়লো সেতু ছবি সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নির্মাণাধীন একটি গার্ডার সেতু খালে ধসে পড়েছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে জলাবাড়ি খৃষ্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কের ওপর দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইফতি ইটিসিএল। ৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ২২ ও ১৫ মিটার দৈর্ঘ্যের দুইটি ব্রিজ নির্মাণের চুক্তি হয় ২০২১ সালের ডিসেম্বরে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ডিসেম্বরে।

তবে অভিযোগ রয়েছে, ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম অ্যাপার্টমেন্ট ওয়াল নির্মাণের পরই কাজ ফেলে দেন এবং ২০২৩ সালের আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। পরে সাব-কন্ট্রাক্টর খোকন মিয়া গত নভেম্বরে ২২ মিটার ব্রিজটির স্লাব ঢালাই করেন, গার্ডার ছাড়া ছাদ ঢালাই দেওয়ায় ৪-৫ দিনের মধ্যে ফাটল দেখা দেয়।
নেছারাবাদ এলজিইডির কর্মীরা ঝুঁকি মোকাবেলায় খুঁটি বসালেও শেষ পর্যন্ত মঙ্গলবার ব্রিজটি ভেঙে পড়ে। নেছারাবাদ উপজেলা প্রকৌশলী মো. রায়সুল ইসলাম জানান, “জনদুর্ভোগ কমাতে পুরো স্লাব ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণ করতে হবে। কিন্তু মূল ঠিকাদার পলাতক থাকায় কাজ বাস্তবায়নে জটিলতা দেখা দিচ্ছে।” স্থানীয়রা ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।