ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ট্রাম্পের ‘বিদ্রোহ’ অভিযোগে ওবামার কড়া জবাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৩:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
ট্রাম্পের ‘বিদ্রোহ’ অভিযোগে ওবামার কড়া জবাব ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে এক বিবৃতি দিয়েছেন। ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেন, ২০১৬ সালের নির্বাচনে তাঁর বিজয়ের পর ওবামা ‘রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ বানিয়ে তাঁর বিরুদ্ধে একটি ক্যু বা বিদ্রোহ পরিচালনার চেষ্টা করেছিলেন’। ওবামার দপ্তর এই অভিযোগকে ‘উত্তেজক ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে।

ওবামার কার্যালয় জানায়, ‘আমরা সাধারণত প্রেসিডেন্টের দপ্তরের মর্যাদার প্রতি শ্রদ্ধা রেখে হোয়াইট হাউস থেকে আসা প্রতিনিয়ত বিভ্রান্তিমূলক বক্তব্যের উত্তর দিই না। তবে এই অভিযোগ এতটাই হাস্যকর ও বিপজ্জনক, প্রতিক্রিয়া দেওয়া জরুরি হয়ে পড়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্পের অভিযোগে যেসব তথাকথিত প্রমাণ তুলে ধরা হয়েছে, সেগুলোর ভিত্তি ১১ পৃষ্ঠার একটি প্রতিবেদন, যা গত সপ্তাহে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড প্রকাশ করেন। ওই প্রতিবেদনে ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্র’ চালানোর অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বিচার বিভাগের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

কিন্তু ওবামার কার্যালয় জবাবে বলেছে, এই প্রতিবেদন কোনোভাবেই ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের ব্যাপারে প্রচলিত বিশ্লেষণকে অস্বীকার করে না। মার্কিন সিনেটের দ্বিদলীয় গোয়েন্দা কমিটির ২০২০ সালের একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। যেখানে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছিল।

ট্রাম্প এই অভিযোগ তুলেছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের সময়। তিনি বলেন, ‘ওই দলে অন্যরাও ছিল, তবে দলনেতা ছিলেন প্রেসিডেন্ট ওবামা, বারাক হুসেইন ওবামা। আপনি তাঁর নাম শুনেছেন তো?’ 

তিনি আরও বলেন, ‘এটা অকাট্য প্রমাণ যে ওবামা রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছেন, তিনি একটি বিদ্রোহের নেতৃত্ব দিতে চেয়েছিলেন। এটা হিলারি ক্লিনটনসহ অন্যদের সঙ্গে করা হয়েছিল, কিন্তু নেতৃত্বে ছিলেন ওবামা। ট্রাম্প বলেন, ‘তিনি দোষী। এটা ছিল রাষ্ট্রদ্রোহ। তারা নির্বাচন চুরি করতে চেয়েছিল। তারা এমন সব কাজ করেছে, যা কেউ কল্পনাও করতে পারে না।’

তবে গোয়েন্দা বিশ্লেষক ফাল্টন আর্মস্ট্রং বলেছেন, গ্যাবার্ডের প্রতিবেদনটি  ‘পূর্বনির্ধারিত সিদ্ধান্তকে সমর্থন করতে বানানো।’ তাঁর ভাষায়, ‘এটি বিভ্রান্তিকর, অপেশাদার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা।’ এমন প্রেক্ষাপটে ওবামা মুখ খোলায় এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নজিরবিহীন এক রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।