ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এনবিআর’র নতুন নির্দেশনা, ১৫ বিপজ্জনক পণ্য খালাস হবে অফডকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০২:০৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০২:০৮:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
এনবিআর’র নতুন নির্দেশনা, ১৫ বিপজ্জনক পণ্য খালাস হবে অফডকে
চট্টগ্রাম বন্দরে দাহ্য ও রাসায়নিক জাতীয় পণ্যের কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে কীটনাশক, বিভিন্ন কেমিকেল ও শিল্পের কাঁচামালসহ ১৫ ধরনের বিপজ্জনক পণ্য বন্দর শেডে রাখা যাবে না, এসব পণ্য সরাসরি বেসরকারি অফডক থেকে খালাস করতে হবে।
 
সম্প্রতি এনবিআর থেকে চট্টগ্রাম কাস্টম হাউসকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
 
কাস্টমস সূত্রে জানা যায়, বন্দর ইয়ার্ডে দাহ্য ও রাসায়নিক জাতীয় পণ্য দীর্ঘদিন জমে থাকায় অগ্নি ও বিস্ফোরণের ঝুঁকি বাড়ছিল। এই পরিস্থিতি এড়াতেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বিপজ্জনক পণ্যগুলো দ্রুত খালাস না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এসব পণ্য দ্রুত অফডকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’
 
বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) মনে করছে, এ সিদ্ধান্তের ফলে অফডকগুলোর কার্যক্রমে গতি আসবে। বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘বন্দর থেকে পণ্য দ্রুত খালাস হলে রফতানি প্রক্রিয়া সহজ হবে এবং বন্দরের ওপর চাপ কমবে।’
 
তবে এ সিদ্ধান্তে চ্যালেঞ্জের দিকও তুলে ধরেছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। তিনি বলেন, ‘অনেক অফডকে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা সংরক্ষণের জায়গা নেই। এভাবে পণ্য পাঠালে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।’
 
প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রাম বন্দরের রফতানি ও আমদানিকৃত কনটেইনার হ্যান্ডলিংয়ের ৪০ শতাংশই ২১টি বেসরকারি অফডকের মাধ্যমে হয়ে থাকে। ২০২৪–২৫ অর্থবছরে বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ৩২ লাখ ৯৬ হাজারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। একই সময় কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি মেট্রিক টন।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।