ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যুক্তরাজ্য-জার্মানি ঐতিহাসিক চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি, অভিবাসনসহ বহু খাতে নতুন সহযোগিতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:৪৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:৪৩:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
যুক্তরাজ্য-জার্মানি ঐতিহাসিক চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি, অভিবাসনসহ বহু খাতে নতুন সহযোগিতা ছবি সংগৃহীত

প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন ও পরিবহনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে ঐতিহাসিক চুক্তি সই করেছে যুক্তরাজ্য ও জার্মানি। লন্ডনে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সফররত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিও ছিল।

চুক্তির আওতায় যৌথভাবে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর অস্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি টাইফুন যুদ্ধবিমান এবং এর যন্ত্রাংশের রপ্তানি বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। দুই দেশ আরও একটি রেলপথ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে, যা পারস্পরিক যোগাযোগ ও পরিবহন খাতকে দ্রুততর করবে।

এই চুক্তিকে 'সহযোগিতার নতুন অধ্যায়' হিসেবে আখ্যা দিয়েছেন দুই দেশের সরকারপ্রধান। বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি, যা ইউক্রেন সংকট এবং ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে গুরুত্ব বহন করে।

অবৈধ অভিবাসন রোধেও একসাথে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। জার্মানি নতুন একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছে, যার মাধ্যমে ব্রিটেনে অবৈধভাবে নৌকা পাঠানো চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।

চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, “এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং শিক্ষা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে কাছাকাছি আনবে।” অন্যদিকে প্রধানমন্ত্রী স্টারমার এই চুক্তিকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন, “এটি দুই দেশের যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।