ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইর বাজারমূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:৪৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:৪৬:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইর বাজারমূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা
চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান এবং লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহ ব্যবধানে বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি টাকা।
 
সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ডিএসইর বাজার মূলধন এক সপ্তাহে ১.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকায়। আগের সপ্তাহে এটি ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা।
 
এ সপ্তাহে ডিএসইর সবকটি সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৪.৪৪ পয়েন্ট বা ১.২৭ শতাংশ, ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৮.০৪ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ এবং ডিএসইএস সূচক বেড়েছে ১৮.৮৪ পয়েন্ট বা ১.৭১ শতাংশ।
 
লেনদেনের দিক থেকেও বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৬৩ কোটি ২৭ লাখ টাকা বেশি। প্রতিদিন গড় লেনদেন ছিল ৬৮১ কোটি ৬২ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৩৬ কোটি ২১ লাখ টাকা।
 
ডিএসইতে এ সময়ে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
 
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১.৭৮ শতাংশ এবং সিএসসিএক্স ১.৭০ শতাংশ বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ১৪৩২৯.৫৬ ও ৮৭৪৪.৬৭ পয়েন্টে।
 
সিএসই-৫০ সূচক বেড়েছে ১.২১ শতাংশ, সিএসই-৩০ সূচক ২.০৮ শতাংশ এবং সিএসআই সূচক বেড়েছে ১.৫৭ শতাংশ।
 
তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহজুড়ে সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭৪ কোটি ৯৯ লাখ টাকা।
 
সিএসইতে ৩৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।