ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় বড় ভূমিকম্পের আশঙ্কায় উচ্চ সতর্কতায় জাপান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৫ ঈদুল আজহায় রাজধানীতে বসছে ২৬ পশুর হাট: প্রস্তুতি শুরু দুই সিটি করপোরেশনে বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের জিলকদের চাঁদ দেখা গেল আমিরাতে, ঈদুল আজহা হতে পারে ২৭ মে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৭ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ইরানের বাধা: মাঝপথ থেকে ফিরল বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও শুক্রবার রাতেই শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার ২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে স্বাধীনতা পুরস্কার ২০২৬: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছেন তারেক রহমান ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: প্রথম দিনে বাংলা পরীক্ষা তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার জ্বালানি সাশ্রয়ে মাঠ পর্যায়ের সভা এখন ভার্চুয়ালে: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা নববর্ষে কৃষক কার্ড বিতরণ শুরু, টাঙ্গাইলে উদ্বোধন করলেন তারেক রহমান

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতা আশরাফুল ইসলামকে শোকজ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৬:২৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৬:৩০:৪৯ পূর্বাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতা আশরাফুল ইসলামকে শোকজ সংগৃহীত ছবি
 

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলীয় অনুমতি ছাড়া মামলা দায়ের করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এ শোকজ করা হয়েছে।
 

রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দলীয় অনুমোদন ছাড়াই স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জবাব বিএনপির নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

এর আগে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে আশরাফুল ইসলাম বাদী হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির ঘটনা ঘটেছে।
 

মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় অবস্থান স্পষ্ট করতে বিএনপি নেতৃত্ব আশরাফুল ইসলামের কাছে ব্যাখ্যা চেয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট নিয়ে উত্তপ্ত সংসদ: মুলতবি প্রস্তাব নাকচ, বিকল্প আলোচনায় রাজি স্পিকার

জ্বালানি সংকট নিয়ে উত্তপ্ত সংসদ: মুলতবি প্রস্তাব নাকচ, বিকল্প আলোচনায় রাজি স্পিকার