ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ, জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৩:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৩:৫৮:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ, জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বোর্ডগুলোর চেয়ারম্যানদের মাধ্যমে ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
 
ফলাফলে দেখা গেছে, এ বছর ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম।
 
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড—৩৭ হাজার ৬৮ জন। অন্য বোর্ডগুলোতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা: রাজশাহী ২২,৩২৭, যশোর ১৫,৪১০, দিনাজপুর ১৫,০৬২, চট্টগ্রাম ১১,৮৪৩, কুমিল্লা ৯,৯০২, মাদ্রাসা ৯,০৬৬, ময়মনসিংহ ৬,৬৭৮, সিলেট ৩,৬১৪, বরিশাল ৩,১১৪ এবং কারিগরি ৪,৯৪৮ জন।
 
পাসের হারে সবচেয়ে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড—৭৭.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর (৭৩.৬৯%), কারিগরি (৭৩.৬৩%), চট্টগ্রাম (৭২.০৭%), মাদ্রাসা (৬৮.০৯%), সিলেট (৬৮.৫৭%), ঢাকা (৬৭.৫১%), দিনাজপুর (৬৭.০৩%), কুমিল্লা (৬৩.৬০%), ময়মনসিংহ (৫৮.২২%) এবং বরিশাল (৫৬.৩৮%)।
 
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হলো। এবারের মূল্যায়ন হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।