ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঘরের দুর্গন্ধ দূর করার কার্যকর ছয়টি উপায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৩:২৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৩:২৬:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ঘরের দুর্গন্ধ দূর করার কার্যকর ছয়টি উপায় ছবি: সংগৃহীত
অন্য কারও বাসায় গেলে নাক যেন অতিসজাগ হয়ে ওঠে—শুঁটকি, ভুঁড়ি রান্না বা পোষা প্রাণীর বর্জ্য, সব গন্ধই আমরা সহজে শনাক্ত করতে পারি। অথচ নিজের ঘরের গন্ধ বুঝতেই পারি না কেন? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা—‘নোজ ব্লাইন্ডনেস’ বা ‘অলফ্যাক্টরি অ্যাডাপ্টেশন’। মস্তিষ্ক কিছু সময় পর একটি নির্দিষ্ট গন্ধকে আর শনাক্ত করে না, ফলে নিজের ঘরের গন্ধ আমরা বুঝতে পারি না।
 
এই অবস্থার কোনো স্থায়ী সমাধান না থাকলেও বিশেষজ্ঞরা কিছু উপায়ের কথা বলেন, যার মাধ্যমে ঘরের প্রকৃত গন্ধ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। যেমন, কয়েকদিন বাড়ির বাইরে কাটিয়ে এলে ঘরে ফিরে নিজের বাসার গন্ধ আবার টের পাওয়া যায়। এছাড়া বিশ্বস্ত কাউকে অনুরোধ করা যায় ঘরের গন্ধ সম্পর্কে খোলামেলা মতামত দিতে।
 
নাকের এই অন্ধত্বের ঝুঁকি কমাতে ও ঘর দুর্গন্ধমুক্ত রাখতে নিচের ছয়টি কার্যকর উপায় অনুসরণ করা যায়:
 
১. এক বাটি ভিনেগার রেখে দিন
মাছ কাটার পর রান্নাঘরে ভিনেগারের একটি বাটি রেখে দিন। এটি আঁশটে গন্ধ দূর করে।
 
২. বেকিং সোডা ছিটিয়ে রাখুন
বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে চমৎকার কাজ করে। সোফা বা কার্পেটে ছিটিয়ে ভ্যাকিউম করলে গন্ধ চলে যায়। এটি দুর্গন্ধের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে গন্ধ নিস্ক্রিয় করে।
 
৩. এসেনশিয়াল অয়েলযুক্ত ডিফিউজার ব্যবহার করুন
এসেনশিয়াল অয়েল যেমন ল্যাভেন্ডার, লেমনগ্রাস বা কমলা—এগুলো দিয়ে ওয়াটার ডিফিউজারে সুগন্ধ ছড়াতে পারেন, ঘরে তৈরি হবে প্রশান্তিময় পরিবেশ।
 
4. ঘর মোছায় সুগন্ধি ব্যবহার করুন
ঝাঁজালো ক্লিনারের পরিবর্তে লেমনগ্রাস বা কমলা গন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে পরিষ্কার ঘরে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে।
 
 
 
৫. ওয়াল প্লাগ-ইন এয়ার ফ্রেশনার
বৈদ্যুতিক প্লাগে লাগানো এসব ফ্রেশনার সারাক্ষণ কাজ করে এবং আগুন লাগার ঝুঁকিও কম। এগুলোর সুবাস নিজের রুচি অনুযায়ী বেছে নেওয়া যায়।
 
৬. প্রাকৃতিক সুগন্ধি মিশ্রণ তৈরি করুন
একটি পাত্রে পানি, কমলার খোসা, দারুচিনি আর লেবুর রস ফুটিয়ে ঘরে সুগন্ধ ছড়িয়ে দিন। কয়েক ঘণ্টা ফুটিয়ে রাখলে দুর্গন্ধ দূর হয়ে যায়।
 
নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কিছু সহজ ঘরোয়া কৌশল ঘরকে রাখতে পারে সবসময় সতেজ ও সুগন্ধময়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।