ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের পর বড় দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:৫০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:৫০:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের পর বড় দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে টেস্টের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এমন লজ্জার পর এবার বড় এক দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা।

 

টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করার কারণে ক্যারিবীয়ান ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।


আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ঐ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি ম্যাচ অফিসিয়ালদের শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।