ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:৫৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:৫৯:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর ছবি: সংগৃহীত
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর সিএমজি বাংলার ঢাকা অফিসে এ চুক্তি স্বাক্ষর হয়।
 
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের পক্ষে সভাপতি হাসান শরীফ এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের পক্ষে প্রতিনিধি অলিভিয়া ছু এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে। তিনি বলেন, অনলাইন সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে, এই সমঝোতা চীন-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
 
আলোচনা পর্বে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ বলেন, এই যৌথ উদ্যোগ দুই দেশের সাংবাদিকতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি চীনের পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে যৌথ কাজের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
 
সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল প্রস্তাব দেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যৌথভাবে অ্যাওয়ার্ড চালু করা যেতে পারে।
 
ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান হিমেল বলেন, একসাথে কাজ করলে শক্তি বহুগুণে বেড়ে যায়, এই সমঝোতা নতুন দ্বার উন্মোচন করবে।
 
সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ বলেন, চীন সম্পর্কে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে দুই দেশের মধ্যে অনেক সুযোগ রয়েছে।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি লুৎফর রহমান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর আহমেদ, অর্থ সম্পাদক মঈন বকুল, অফিস সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য মনসুরা চামেলী।
 
বক্তারা বলেন, তথ্য বিনিময়, প্রশিক্ষণ ও অ্যাওয়ার্ডের মাধ্যমে দুই দেশের সাংবাদিকদের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে এবং সাংবাদিকতা পেশা হবে আরও প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।