ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কুয়েটে পাঁচ মাস পর ক্লাস শুরুর আশ্বাস, মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে পারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:১৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:১৯:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
কুয়েটে পাঁচ মাস পর ক্লাস শুরুর আশ্বাস, মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে পারে সংগৃহীত ছবি

টানা পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ আগামী মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
 

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের ভিপি ও সিআরদের সঙ্গে আলোচনাকালে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
 

তিনি বলেন, “শিক্ষার্থীদের উদ্বেগ ও হতাশা আমরা উপলব্ধি করছি। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরু করার। সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি স্থায়ী সমাধান সম্ভব।”
 

উপাচার্য আরও বলেন, “কুয়েট যেন একটি জ্ঞানভিত্তিক ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে আমাদের একযোগে কাজ করতে হবে।”
 

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাহিদুল ইসলাম জানিয়েছেন, একাডেমিক কার্যক্রম শুরু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই বিষয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়।
 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৪ মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বর্জন করেন। এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ এবং পরবর্তীতে ২২ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য পদত্যাগ করেন।
 

শেষমেশ ১৮ জুলাই বুয়েটের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বে দীর্ঘদিন পর কুয়েটের পাঠদান কার্যক্রম ফের শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।