ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নিম্নচাপের প্রভাবে নিঝুম দ্বীপসহ নোয়াখালীর উপকূলীয় এলাকা প্লাবিত, বাড়ছে নদীভাঙন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১২:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
নিম্নচাপের প্রভাবে নিঝুম দ্বীপসহ নোয়াখালীর উপকূলীয় এলাকা প্লাবিত, বাড়ছে নদীভাঙন ছবি: সংগৃহীত

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারের সৃষ্টি হয়েছে। এতে নিঝুম দ্বীপ, মুছাপুর, চরএলাহী, সুখচর, সোনাদিয়া ও নলচিরা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক জায়গায় নদীভাঙন শুরু হয়েছে এবং দেড় শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।
 

শনিবার (২৭ জুলাই) পর্যন্ত হাতিয়ার টাংকির ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। ইতোমধ্যে অর্ধশতাধিক ঘর সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
 

শুক্রবার সকালের জোয়ারে নিঝুম দ্বীপের প্রধান সড়কসহ নামার বাজার এলাকা পানিতে তলিয়ে যায়। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও পানি ঢুকে পড়ে। এলাকার পুকুরগুলো উপচে পড়ে মাছ ভেসে গেছে। বন্যপ্রাণী বিশেষ করে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের হরিণের জন্যও বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।
 

অন্যদিকে জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌরসভার ড্রেন ও খালে ময়লা জমে থাকায় পানি নামতে না পারায় দুর্ভোগ বেড়েছে।
 

নোয়াখালী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, কিছু ইউনিয়নের গ্রামসমূহে ২-৩ ফুট পানিতে তলিয়ে গেছে। সুখচরের একটি বেড়িবাঁধ ভেঙে প্লাবন দেখা দিয়েছে। নদীভাঙনের আশঙ্কায় বহু পরিবার ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। তবে শনিবার বিকেলে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলে কয়েকটি রুটে বোট চলাচল শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।