ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব: উপকূলীয় অঞ্চলে দুর্যোগের আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:১২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:১২:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব: উপকূলীয় অঞ্চলে দুর্যোগের আশঙ্কা ছবি সংগৃহীত

ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূলে, বিশেষ করে পটুয়াখালী ও আশপাশের জেলায়। টানা তিনদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।


নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে নদ-নদীর পানির স্তর বেড়ে গেছে ২ থেকে ৩ ফুট পর্যন্ত। প্রতিদিন দুইবার জোয়ারে প্লাবিত হচ্ছে জেলার নিচু এলাকা। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও চালিতাবুনিয়া ইউনিয়নের বহু গ্রাম ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির আশঙ্কায় রয়েছে এসব অঞ্চলের মানুষ।


অন্যদিকে, কুয়াকাটা উপকূলে সমুদ্রের ঢেউয়ের তোড় আরও বেড়েছে। বিশালাকৃতির ঢেউ সী-বিচ সংলগ্ন সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় আছড়ে পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা বন্দরের জন্যও একই সতর্কতা জারি রয়েছে।


নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে অনেক জেলে সাগর থেকে উপকূলে ফিরে এলেও উপকূলজুড়ে সতর্কতা ও উৎকণ্ঠা বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।