ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

২০ বছরে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন, খরচ হয়নি ৭২ হাজার কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৫৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৫৮:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
২০ বছরে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন, খরচ হয়নি ৭২ হাজার কোটি টাকা
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে মাত্র ৬৭ দশমিক ৮৫ শতাংশে, যা গত দুই দশকে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ তথ্য জানিয়েছে।
 
সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা, যার মধ্যে খরচ হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৫০ কোটি টাকা। অর্থাৎ ৭২ হাজার ৭১৪ কোটি টাকা অব্যবহৃত থেকে গেছে। গত অর্থবছরের তুলনায় বাস্তবায়নের হার কমেছে প্রায় ১৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে এ হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ।
 
ক্ষমতার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাছাই ও অর্থছাড় সীমিত করায় অনেক চলমান প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে এডিপি বাস্তবায়নে।
 
তবে ব্যতিক্রম হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় শতভাগ বরাদ্দ বাস্তবায়ন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ বিভাগ (৯৮%), এরপর রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও পানি সম্পদ বিভাগ।
 
অন্যদিকে, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ছিল সবচেয়ে পিছিয়ে। ২ হাজার ২৮৩ কোটি টাকার বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে মাত্র ৩৫০ কোটি টাকা, বাস্তবায়নের হার মাত্র ১৫ দশমিক ৩৬ শতাংশ। নির্বাচন কমিশন সচিবালয় ৩২ শতাংশ, সরকারি কর্ম কমিশন ও ভূমি মন্ত্রণালয় ৩৭ শতাংশ অর্থ খরচ করেছে।
 
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাস্তবায়ন ঘাটতির অভিজ্ঞতা মাথায় রেখে প্রকল্প নির্বাচন ও অর্থছাড়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।